বিউসিসি স্বাবলম্বী প্রজেক্ট ১.০ ✨
আমরা একটি কালচারাল ক্লাব হলেও, নিজেদের কার্যক্রমকে কখনোই শুধু সংস্কৃতিচর্চার মধ্যে সীমাবদ্ধ রাখিনি। শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, চ্যারিটি, বিভিন্ন প্রতিযোগিতা ও সামাজিক উদ্যোগ—প্রতিটি ক্ষেত্রেই আমরা নিজেদের উপস্তিতি রাখার চেষ্টা করে চলেছি।
সেই ধারাবাহিকতায় আমাদের নতুন উদ্যোগ “স্বাবলম্বী প্রজেক্ট”।
আমাদের বিশ্বাস, এককালীন সহায়তার চেয়ে একজন মানুষের স্থায়ী আয়ের পথ তৈরি করে দেওয়া অনেক বেশি অর্থবহ। তাই এই উদ্যোগের লক্ষ্য শুধু সাহায্য করা নয়, বরং একটি পরিবারকে আত্মনির্ভরশীল হয়ে ওঠার সুযোগ করে দেওয়া।
আগামী শনিবার (৮ আগস্ট) আমরা এমনই একজন সংগ্রামী মায়ের হাতে একটি সেলাই মেশিন তুলে দেব। স্বামীকে হারানোর পর তিনি তাঁর তিন বছরের সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে যাচ্ছেন। একসময় গার্মেন্টসে কাজ করলেও সন্তানের দেখাশোনার কারণে এখন মানুষের বাসায় টুকটাক কাজ করে জীবিকা নির্বাহ করেন।🙂
আমরা আশা করি, এই ছোট্ট উদ্যোগ তাঁর জন্য একটি নতুন শুরুর পথ তৈরি করবে এবং তিনি নিজের ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করতে পারবেন।💖
এটি বিউসিসি স্বাবলম্বী প্রজেক্ট- এর প্রথম পদক্ষেপ। ইনশাআল্লাহ, ধাপে ধাপে আমরা আরও অনেক পরিবারকে আত্মনির্ভরশীল করে তোলার এই যাত্রা অব্যাহত রাখব।
শুধু মানুষের পাশে নয়, মানুষের ভবিষ্যৎ গড়ার পাশে বিউসিসি.. ❤️
ALL